1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

বাবা ছিলেন বাসচালক, মা দরজি, ছেলে লন্ডনের মেয়র

  • আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪, ১০.৫২ এএম
  • ১৯০ Time View

টানা তৃতীয় মেয়াদে লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির নেতা সাদিক খান। জয়ের পর দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, পুনরায় নির্বাচিত হওয়া আমার জন্য সম্মানের। ল্ন্ডনবাসীকে আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাই।

শনিবার (৪ মে) ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

বিবিসি জানায়, কনজারভেটিভ প্রতিদ্বন্দ্বী সুসান হলকে ২ লাখ ৭৬ হাজারের বেশি ভোটে হারিয়ে টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন তিনি। ১৪টি নির্বাচনী এলাকার মধ্যে ৯টিতেই সাদিক খান জিতেছেন। তবে ওয়েস্ট মিডল্যান্ডের নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। এবার ২৪ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন। অর্থাৎ, ৪২ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, বর্তমান মেয়র সাদিক খান ১০ লাখ ৮৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী সোসান হল ৮ লাখ ১১ হাজার ৫১৮ ভোট পেয়েছেন।  প্রায় ২ লাখ ৭৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন সাদিক খান।

সাদিক খানকে বিজয়ী ঘোষণার পর পূর্ব লন্ডনের সিটি হলে দেওয়া বিজয়ী ভাষণে তিনি বলেন, আমি যে নগরীকে ভালোবাসি তার সেবা করতে পারা আমার জন্য দারুণ সম্মানের। এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। গত কয়েক মাস আমাদের কঠিন সময় গেছে। আমরা অবিরাম নেতিবাচকতার প্রচারণার মুখোমুখি হয়েছি। আমি গর্বিত যে, সত্যের সাথে আমরা সেই ভয় দেখানোর উত্তর দিতে পেরেছি।

‘তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হওয়া এবং উত্তর উত্তর জয়ের ব্যবধান বাড়ানো সত্যিই সম্মানের। আজ ইতিহাস গড়ার দিন নয় বরং আজ আমাদের ভবিষ্যতকে আরও উজ্জ্বল করার পথে এগিয়ে যাওয়ার দিন।’

এদিকে, প্রতিদ্বন্দ্বী সুসান হল বিজয়ী সাদিক খানকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের বিজয়ী ভাষণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জাতীয় নির্বাচনের ডাক দেওয়ার আহ্বানও জানান সাদিক খান।

পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের এই জয়ের মধ্যে দিয়ে লেবার পার্টি আরও শক্ত অবস্থানে চলে গেল। সাদিক খান প্রথমবার ২০১৬ সালে প্রথম মুসলিম হিসেবে লন্ডনের মেয়র নির্বাচিন হন।

সাদিক খানের জন্ম লন্ডনে, ১৯৭০ সালের ৮ অক্টোবর। এর দুই বছর আগে ১৯৬৮ সালে তাঁর মা-বাবা পাকিস্তান থেকে যুক্তরাজ্যের অভিবাসী হিসেবে পাড়ি জমান। বাবা আমানউল্লাহ ছিলেন বাসচালক। মা শেহরুন করতেন দরজির কাজ। সাত ভাই ও এক বোনের মধ্যে সাদিক পঞ্চম।

-বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com