1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

পবিত্র হজ সামনে রেখে নতুন নির্দেশনা সৌদির

  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪, ১১.২১ পিএম
  • ১৮৩ Time View

পবিত্র হজ সামনে রেখে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। অনুমতি ছাড়া মক্কায় জনসাধারণের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। শনিবার (৪ মে) থেকেই কার্যকর করা হয়েছে এ নির্দেশনা।

মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ পালন সুষ্ঠ ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রতি বছর ব্যাপক কর্মসূচি গ্রহণ করে সৌদি সরকার।

এরই ধারাবাহিকতায় এবার অনেক আগে থেকেই অনুমতিবিহীন যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহ্বান জানিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়।

শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মূলত পবিত্র হজে সারাবিশ্ব থেকে আগত বিপুল সংখ্যক হজযাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানায় দেশটির জননিরাপত্তা বিভাগ।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে মক্কায় প্রবেশের জন্য অবশ্যই অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। এমনকি সৌদি নাগরিকদেরও। 

হজের সময় মক্কার পবিত্র স্থানগুলোতে কাজ করার অনুমতি পাওয়া ব্যক্তি, মক্কার স্থানীয় অভিবাসী, পবিত্র হজ পালনের অনুমতিপত্র বা তাছরিহ্ ব্যতীত আপাতত যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহব্বান জানানো হয়েছে। 

নিষেধ অমান্যকারীদের মক্কায় প্রবেশের চেকপয়েন্ট থেকে ফেরত দেয়াসহ শাস্তির মুখোমুখি করা হতে পারে। 

আগামী ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরবে আসতে শুরু করবেন মুসল্লিরা। বাংলাদেশ থেকেও একই দিনে হজযাত্রীরা যাবেন সৌদি আরবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com