1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (৪-১০ মে)

  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪, ১১.৩৪ এএম
  • ২৩২ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটির (বিএএস) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): সহনশীলতা বাড়াতে হবে। পারিবারিক বিষয় নিয়ে ইতিবাচক থাকুন। শারীরিক বিষয়ে সমস্যা হতে পারে। প্রতিবন্ধকতাকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করুন। বহুমুখী তৎপরতাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর্থিক লেনদেনে সচেতন হলে ভালো হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): শারীরিক ও মানসিকভাবে অসুস্থতা বোধ করবেন। সুনাম ও মর্যাদা বাড়বে। জীবনের প্রতি মুক্ত ও উদার দৃষ্টিভঙ্গী দিয়ে অবসাদ নিরাময় করুন। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো রাখুন। অন্যের দ্বারা প্রভাবিত হতে পারেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): স্বাস্থ্যের বিষয়ে মনোযোগ দিন। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ। অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হবে। পেশাগত কাজে ধৈর্য ও একাগ্রতা, ধারাবাহিকতার অভাব থাকবে। প্রেমজনিত সমস্যা তৈরি হতে পারে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): শারীরিকভাবে দুশ্চিন্তা বাড়বে। কাজের ক্ষেত্রে বৈরী পরিবেশ তৈরি হতে পারে। সামাজিক যোগাযোগ বাড়বে। বিভিন্ন বিষয় নিয়ে মানসিক বিষণ্নতায় ভুগবেন। পেশাগত কাজে ভুল বোঝাবুঝি বাড়াবে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): শারীরিকভাবে অসুস্থতা বোধ করবেন। অশ্লীলতা থেকে দূরে থাকুন। অহেতুক সমালোচনা করা থেকে বিরত থাকুন। প্রাণবন্ত ও কর্মচাঞ্চল্য মানসিকতা বাড়বে। হতাশ লোকদের এড়িয়ে চলুন। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): প্রশান্তি অনুভব করবেন। বুদ্ধিবৃত্তিক কাজে সফলতা পাবেন। অনেক সমস্যা ও প্রতিকূলতাকে জয় করতে পারবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। ভ্রমণ শুভ। শারীরিক বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সুস্বাস্থ্যের দিকে নজর রাখুন। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ। পারিবারিক বিষয়ে উদার দৃষ্টিভঙ্গী বজায় রাখুন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।পেশাগত কাজে সফলতা আসবে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক সফলতা পাবেন। অনেক বিষয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। প্রতিশোধ নেওয়ার মানসিকতা পরিহার করুন। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। আর্থিক বিষয় শুভ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): চাকরিক্ষেত্রে উন্নতির সুযোগ আছে। সুযোগের সদ্ব্যবহার করুন, সফলতা পাবেন। হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা পরিহার করুন। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। নির্ভরযোগ্য কোনো জায়গায় বিনিয়োগ করলে সফলতা পাবেন। যেকোনো কষ্ট ও হতাশায় ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলুন। বিশেষ কোনো সম্পর্কে কিছু সমস্যা তৈরি হতে পারে। আর্থিক যোগাযোগ শুভ।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): অপ্রত্যাশিত বিষয় থেকে মানসিক কষ্ট পেতে পারেন। ধীরস্থিরভাবে যেকোনো সিদ্ধান্ত নিন। ভুল বোঝাবুঝি বাড়তে পারে। নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকাই ভালো হবে। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আর্থিক বিষয় শুভ। আয়ের সুযোগ তৈরি হবে। আত্মিক চিন্তাভাবনা বাড়বে। ব্যবসায়িক যোগাযোগে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনযাপন নিয়ে সমস্যা বাড়বে। ভ্রমণে জটিলতা বাড়তে পারে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com