1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

৯ জুন বাজেট পেশ , প্রস্তুতি নিতে সংসদকে চিঠি

  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ১১.০৬ এএম
  • ৩১০ Time View

আওয়ামী লীগ সরকারের আরও একটি বাজেট অধিবেশনে বসতে যাচ্ছে জাতীয় সংসদ। আসছে ৯ জুন নতুন অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব সংসদের সামনে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এজন্য জাতীয় সংসদ সচিবায়লকে প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সে অনুযায়ী প্রস্তুতিমূলক কাজও শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সংসদের আইন শাখার জ্যেষ্ঠ সহকারি সচিব শওকত আকবর এ তথ্য জানান। তিনি বলেন, বাজেট পেশের দুই বা তিন আগে অধিবেশন শুরু হয় এ ক্ষেত্রে তাই হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধান অনুয়ায়ী বাজেট অধিবেশন আহ্বান করবেন। প্রস্তাবিত বাজেট ৩০ জুনের মধ্যে পাস করার বাধ্যবাধকতা রয়েছে। গতবছর মহামারির করোনার মধ্যে ৩ জুন চলতি অর্থবছরের জন্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগের দিন ২ জুন বাজেট অধিবেশন শুরু হয়।

আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট হবে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট। জানা যায়, আগামী বাজেট কেমন হবে তা নিয়ে ব্যবসায়ী ও পেশাজীবীদের মতামত জানতে মাসব্যাপী প্রাক-বাজেট আলোচনার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আলোচনা হয় বিভিন্ন জেলা ও বিভাগের চেম্বারের নেতাদের সঙ্গেও।

গত ৬ ফেব্রুয়ারি থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু হয়, শেষ হয় গত ২০ মার্চ। প্রায় শতাধিক ব্যবাসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতারা প্রাক-বাজেট আলোচনায় উপস্থিত হয়ে তাদের দাবি-দাওয়া পেশ করেন। ব্যবসায়ীদের দাবির মধ্যে উল্লেখ্যযোগ্য হল- করপোরেট করের হার কমানো, দ্রব্যমূল্যে ঊধ্বগতি ঠেকানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, ব্যক্তি শ্রেণির করদাতার নূন্যতম কর তিন লাখ থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা, আয়কর ও মূসকের আওতা বাড়ানো, সব রপ্তানি খাতকে সমান সুবিধা দেওয়া, বিকল্পবিরোধ নিষ্পত্তি জোরদার করা, টার্নওভার কর ফিরিয়ে আনা, ভ্যাট আইন সংশোধন করে বাস্তবসম্মত করাসহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com