1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

দিনাজপুরে ফিলিং স্টেশনে আগুন

  • আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২.২২ পিএম
  • ১৫৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল মোড়ে আরিফ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দুটি ট্রাক ও একটি তেলের লরি এবং একটি মোটরসাইকেল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এছাড়া, একজন দগ্ধ হয়েছেন।

এদিকে, আগুনে নেভাতে দেরি করে আসায় বিক্ষুব্ধরা ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আহত ২ ফায়ার সার্ভিস কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে আরিফ ফিলিং স্টেশনে একটি তেলের লরি থেকে তেল নামানো হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। এ সময় ফিলিং স্টেশনে পার্কিং করে রাখা দুটি ট্রাক, একটি তেলের লরি ও একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দগ্ধ হয়েছেন একজন। আহতকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিক্ষুব্ধদের অভিযোগ, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু তারা অনেক দেরি করে আসে। তাৎক্ষণিক এলে এতো ক্ষয়ক্ষতি হতো না।

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন একজন। এছাড়া, বিক্ষুব্ধদের হামলায় ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com