1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

কুড়িগ্রামে ছাত্রীর সঙ্গে প্রেম, বরখাস্ত শিক্ষক ও পিয়ন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১০.১৬ পিএম
  • ৩৯৮ Time View

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রীর সাথে প্রেম ও বিয়ের পরিকল্পনা করার দায়ে এক ইংরেজি প্রভাষককে সাময়িকভাবে বরখাস্ত করেছেন কলেজ কর্তৃপক্ষ। সেইসঙ্গে এ ঘটনায় সহযোগিতাকারী কলেজের পিয়নকেও সাময়িক বরখাস্ত করা হয়ছে। ঘটনাটি বর্তমানে উপজেলায় টক অফ দা টাউনে পরিণত হয়েছে। এ নিয়ে কলেজের অন্য শিক্ষার্থীদের অভিভাবকদের মনে আশঙ্কা বিরাজ করছে ।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ফুলবাড়ী ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক খাইরুল বাশারের সাথে ওই কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী মানবিক বিভাগের এক ছাত্রীর প্রাইভেট পড়ার সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ককে পূর্ণরূপ দিতে বিয়ে করতে রাজি হন। গত ১৮ এপ্রিল কলেজের প্রিয়ন জিয়া হায়দার জুলিয়াসের সহযোগিতায় তার বাড়ীতে ওই ছাত্রীকে বিয়ে করতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামে নিয়ে যায় ওই প্রভাষক খায়রুল বাশার, কাজী এসে বিয়ে পড়াবে ঠিক এই মুহূর্তে ওই কলেজ ছাত্রীর পরিবারের লোকজন জানতে পেরে ছাত্রীকে উদ্ধার করে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোড়নের সৃষ্টি হয়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ছাত্রীর অভিভাবক জানান, ঘটনা দুই দিন পর ওই প্রভাষক ও পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কলেজের সভাপতি ও অধ্যক্ষের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করি, তারই পরিপ্রেক্ষিতে একটি মিটিংয়ে মাধ্যমে দুজনকে সাময়িকভাবে বরখাস্ত তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, ফুলবাড়ী উপজেলায় একটি স্বনামধন্য কলেজে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা কখনো আশা করিনি, আমাদের মেয়েরাও এই কলেজে লেখাপড়া করে মেয়েদের নিয়েও আমরা খুব আতঙ্কে আছি।

অভিযুক্ত ইংরেজি প্রভাষক খাইরুল বাশার জানান, আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এই মর্মে আমার কাছে একটি চিঠি এসেছে, আমার কাছে জবাব চেয়েছে আমি বিষয়টিতে জবাব দেব, এবং একটি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

অভিযুক্ত পিয়ন জিয়া হায়দার জুলিয়াসের সাথে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু জানান, অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ওই দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

কলেজের গভর্নিং বডির সভাপতি আজিজার রহমান মাস্টার জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলে আমরা তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করেছি, আগামী ১০ দিনের মধ্যে সন্তোষজন জবাব না পেলে তাদেরকে স্থায়ী এভাবে বরখাস্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com