1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

কুড়িগ্রাম সফরে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন

  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৯.৫৬ পিএম
  • ৪৫২ Time View

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা সফরে রংপুরের বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন।

অদ্য ২৩ এপ্রিল ২০২৪ সকাল ১০.০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন ও জেলার সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন।

বিভাগীয় কমিশনার কুড়িগ্রামের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। একই সাথে সর্বজনীন পেনশন স্কীম সংক্রান্তে অফিসারদের প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।

কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাসুদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম ওবায়দুর রহমান, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মঞ্জুর -এ মুর্শেদ, অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিন, পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ লাল, এনএসআই এর উপপরিচালক মোহাম্মদ আকরাম হোসেন সহ কুড়িগ্রাম জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,উপজেলা চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বিভাগীয় কমিশনার জনাব জাকির হোসেন মহোদয় কৃষির সমন্নিত উদ্যোগ, যোগাযোগ ব্যবস্থা, নদীর গতিপথ, নদী ভাঙ্গন ও চরের উন্নয়ন সংক্রান্তে সদাশয় সরকারের গৃহীত পদক্ষেপ এবং অনাগত সময়ে নানাবিধ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। বিভাগীয় কমিশনার মহোদয় কুড়িগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, ওসিসহ সকল সরকারি কর্মকর্তাদের সুদৃঢ় মেলবন্ধনের প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com