1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

হাতীবান্ধায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মুনাজাত অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৪.৪৫ পিএম
  • ২৮৭ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমমিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে বৃষ্টির জন্য সালাতুল ইস্তেকার সালাত ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশের ন্যায় রংপুর বিভাগেও চলছে তাপপ্রবাহ, এই তাপ প্রবাহে পূড়ে যাচ্ছে কৃষকের ফসল,পানির জন্য চলছে হাহাকার, অকালেই পেকে যাচ্ছে ভুট্টার ক্ষেত, বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসল, কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল তাই বৃষ্টির আশায় বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখার) আদায় করেছে শত শত মানুষ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার বড়খাতা বাজার  ব্যবসায়িদের উদ্যোগে বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে এ বিশেষ নামাজ ও মুনাজাতে বিভিন্ন এলাকার মুসল্লিগণ অংশগ্রহণ করে। প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে দুই রাকাত নামাজ আদায় করে, সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য ক্ষমা ও বৃষ্টি চেয়ে দোয়া করছেন তারা।

বিশেষ নামাজ আদায় করতে আসা মুসল্লী আহসান হাবিব লাভলু বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টি ও তাপপ্রবাহের কারণে কৃষকের ফসলের ক্ষতি সহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তাই আল্লাহর কাছে  বৃষ্টি চেয়ে আমরা বিশেষ নামাজ আদায় ও দোয়া করেছি।

এ বিশেষ নামাজ আদায় শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য দোয়া পরিচালনা করেন, বড়খাতা নুরানি জামে মসজিদের খতিব হাফেজ কারী মাওলানা মুফতি নাজমুল হুদা সাদী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com