1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

তীব্র গরমে পশ্চিমবঙ্গের স্কুল ছুটি ঘোষণা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫.২৫ পিএম
  • ২২০ Time View

ভারতের পশ্চিমবঙ্গে তীব্র গরম পড়ছে। সকাল গড়িয়ে বেলা বাড়তেই গরমের মাত্রা প্রকট আকার ধারণ করে। এতে সাধারণ মানুষের জন্য ঘরের বাইরে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলে স্কুলের শিক্ষার্থীদের কষ্ট লাগবে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনেছে পশ্চিমবঙ্গ।

রাজ্যের দার্জিলিং ও কালিম্পং জেলা ছাড়া সব জেলার স্কুলের ছুটি এগিয়ে আনা হলো। ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করেছে রাজ্যটির শিক্ষা দপ্তর। এ নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

দেশটির গণমাধ্যমে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, তাপপ্রবাহ পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকার ২২ এপ্রিল থেকে রাজ্যচালিত স্কুলগুলোর জন্য গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে। এ ছুটি আগামী ৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। এক সরকারি আদেশে বলা হয়েছে, ‘স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি ২২ এপ্রিল থেকে কার্যকর হবে। রাজ্যর দার্জিলিং এবং কালিম্পং জেলার পাহাড়ি এলাকার স্কুলগুলো এ ঘোষণার বাইরে থাকবে। এই দুই জেলায় বিদ্যমান একাডেমিক সময়সূচি পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।’

গত মঙ্গলবার ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য এলাকার প্রধানত শুষ্ক থাকবে আরও কয়েক দিন আর পশ্চিম থেকে উত্তর-পশ্চিমী বায়ু বয়ে যেতে পারে।

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা (৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করার একদিন পরে রাজ্য সরকার এ ঘোষণা দিল। যদিও ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বলেছে, রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলো আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপপ্রবাহ আরও বাড়তে পারে।

এদিকে বেসরকারি স্কুলগুলোকেও ২২ তারিখ থেকে গরমের ছুটি দেওয়ার আহ্বান জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। অতিরিক্ত ছুটির জন্য যে ক্ষতি হবে তার জন্য অতিরিক্ত ক্লাস করানোর জন্যে মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com