1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

চলতি বছর বিশ্ববাণিজ্যে ২ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হবে

  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ১০.৪৯ পিএম
  • ২৭৮ Time View

২০২৪ সালে বিশ্ববাণিজ্যে লেনদেনের পরিমাণ ২ দশমিক ৬ শতাংশ বাড়বে। ২০২৩ সালে বিশ্ববাণিজ্যে লেনদেনের পরিমাণ ১ দশমিক ২ শতাংশ কমেছিল বলে জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। সে হিসাবে আন্তর্জাতিক বাণিজ্য ভালোভাবেই ঘুরে দাঁড়াচ্ছে বলে আশা করা যায়। তবে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাণিজ্যে ঝুঁকি আছে বলেও মনে করে সংস্থাটি।

ডব্লিউটিওর প্রধান অর্থনীতিবিদ রালফ ওসা আন্তর্জাতিক গণমাধ্যম সিএনবিসিকে বলেছেন, মূল্যস্ফীতি হ্রাস ও দেশগুলোর মুদ্রানীতি প্রত্যাশা অনুযায়ী স্বাভাবিক করার ফলে বৈশ্বিক বাণিজ্যে পুনরুদ্ধার ঘটেছে।

সম্প্রতি একটি প্রতিবেদনে ডব্লিউটিও সতর্ক করে বলেছে, ভূরাজনৈতিক উত্তেজনা উল্লেখযোগ্য হারে ঝুঁকি তৈরি করছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ার লক্ষণ দেখা দিয়েছে।

ডব্লিউটিও জানায়, তারা আশা করে যে চলতি বছরে বিশ্ববাণিজ্য ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে এবং পরের বছর অর্থাৎ ২০২৫ সালে তা আরও জোরদার হবে। কারণ, উচ্চ মূল্যস্ফীতি কমে আসছে।

ডব্লিউটিওর সর্বশেষ ‘গ্লোবাল ট্রেড আউটলুক অ্যান্ড স্ট্যাটিসটিক’ বা ‘বৈশ্বিক বাণিজ্য পূর্বাভাস ও পরিসংখ্যান’ শীর্ষক প্রতিবেদনে ডব্লিউটিও পূর্বাভাস দিয়েছে যে এ বছর মোট বিশ্ববাণিজ্যের পরিমাণ ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পাবে এবং ২০২৫ সালে তা আরও ৩ দশমিক ৩ শতাংশ হারে বাড়বে। ২০২৩ সালে মোট বিশ্ববাণিজ্য তার আগের বছরের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কমেছিল। তখন মূল্যস্ফীতির চাপ ও উচ্চ সুদের হার আন্তর্জাতিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলেছিল।

ডব্লিউটিওর প্রধান অর্থনীতিবিদ রালফ ওসা জানান, মূলত বিভিন্ন দেশে মূল্যস্ফীতি কমায় এবং তাদের আর্থিক নীতি স্বাভাবিকীকরণের ফলে বিশ্ববাণিজ্য ঘুরে দাঁড়াচ্ছে। বিশ্ববাণিজ্যের ঘুরে দাঁড়ানোর প্রবণতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ইউরোপজুড়ে এর ইতিবাচক প্রভাব পড়বে, যেখানে ভূরাজনৈতিক উত্তেজনা ও ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় সামরিক আক্রমণের প্রভাবে জ্বালানিসংকট তীব্র হয়েছিল। এতে ইউরোপে বাণিজ্যিক লেনদেনে পতন ঘটেছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com