1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Title :
নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি

হজমের সমস্যা দূর করার উপায়

  • আপডেট : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ১১.৩৮ এএম
  • ১৯৯ Time View

উৎসব মানেই বাড়িতে তেল-মশলা যুক্ত খাবারের আয়োজন। এসব খাবার অল্প খেলেও পেট ভরে যায়। আর গলা বুক জ্বালা করে। শুরু হয় হজমের সম্যা। ঘরোয়া উপায়ে এই সমস্যা দূর করুন, সুস্থ থাকুন।

হজমের সমস্যা দূর করতে কুসুম গরম পানিতে লেবুর রস এবং মধু মিশিয়ে পান করতে পারেন।

চিকিৎসকেরা বলেন, গ্যাস, অম্বল, বুক-জ্বালার মতো সমস্যা দূর করতে পারে জোয়ান ভেজানো পানি পান করলে ভালো ফলাফল পাওয়া যায়। পেট ফাঁপার সমস্যা দূর করতেও এর জুড়ি নেই। এ জন্য রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ জোয়ান ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে এই পানি খালি পেটে পান করতে হবে। 

হজমে সমস্যা দেখা দিলে পান করতে পারেন জিরা ভেজানো পানি। পুষ্টিবিদদের পরামর্শ গরমে পেট ফাঁপার সমস্যা দেখা দিলে জিরা ভেজানো পানি পান করে এই সমস্যা দূর করতে পারেন। এই পানি অ্যাসিডিটি এবং পেট ফোলাভাব দূর করতে সাহায্য করে। শুধু তাই না, পেটের ব্যথা নিরাময়ে বিশেষভাবে উপকারি। জিরার পারি সাধারণত হজমের এনজাইমগুলো নিঃসরণকে উদ্দীপিত করার মাধ্যমে হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে থাকে। 
 
অ্যালোভেরার জুস বা সালাদ হজমের সমস্যা দূর করতে পারে। কারণ এতে আছে ল্যাকটেটিভ উপাদান। যা পেট পরিষ্কার করতে সাহায্য করে। এবং হজমশক্তি বাড়ায়। অ্যালোভেরা কিউব করে কেটে সালাদ বানিয়ে খাওয়া যেতে পারে। আবার অ্যালোভেরার কিউব স্মুদি বা শরবতে মিশিয়ে খেতে পারেন।

ইনসাইডারের তথ্য, পর্যাপ্ত পরিমাণ ফাইবার যুক্ত খাবার হজম প্রক্রিয়া ঠিক রাখে। এসব খাবারের তালিকায় রয়েছে বিন, বাদাম, গোটাশস্য, সবুজ শাকসবজি। এ ছাড়া উজ্জ্বলরঙা কমলা  এবং হলুদ রঙের ভূ-গর্ভস্থ সবজি আপনার ফাইবারের চাহিদা মেটাতে পারে এবং হজম প্রক্রিয়া ঠিক রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com