1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

  • আপডেট : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ১০.৫৯ এএম
  • ৭৪৫ Time View

ইরান এই সপ্তাহের শেষের দিকে সরাসরি ইসরায়েলের ওপর হামলা চালাবে। এ হামলা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল-এমন খবরে আজ শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।

সিএনবিসির এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়।

এর আগে গত বছরের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হয়। এরপরই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দেয়। ওই সময় লোহিত সাগরে হুতিদের হামলার পর বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যায়।

সম্প্রতি জর্ডানে ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলের হামলার পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। এমন অস্থিরতার মধ্যেই ফের তেলের দাম বাড়ল।

আগামী মাসে যে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জ্বালানি তেল সরবরাহ করবে সেটির প্রতি ব্যারেলের দাম আজ শুক্রবার ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ১৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, জুনে যে ব্রেন্ট ক্রুড তেল সরবরাহ হবে, সেটির প্রতি ব্যারেলের দাম এদিন ১ দশমিক শূন্য ৪ ডলার বা ১ দশমিক ১৬ ডলার বেড়ে ৯০ দশমিক ৭৯ ডলারে উঠেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com