1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Title :
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো: সিইসি

  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৫.০১ পিএম
  • ২১২ Time View
CEC

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা কেউই অসীম নই। তবে অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচনের জন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো।

বুধবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাওঁয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সংলাপে সভাপতিত্ব করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ইসির সংলাপে বিভিন্ন পত্রিকার সম্পাদকসহ জ্যেষ্ঠ ২৩ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। বিগত মাসেও শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দুই দফায় বৈঠক করে ইসি।

সিইসি বলেন, ‘আমরা মাত্রই নির্বাচন কমিশনে নিযুক্ত হয়েছি। নির্বাচন পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার মতামত নেওয়ার প্রয়োজন থেকেই সংলাপ করা হচ্ছে। আজ গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছি। এ সংলাপটি করছি শুধু শোনার জন্য। সংলাপের যে ফলাফল সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। এরপর আমরা ইন্টারনালি এই মতামতগুলো বোঝার ও জানার চেষ্টা করব।’

তিনি বলেন, ‘সংলাপে কোন কোন বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে, আমরা সেগুলা চিহ্নিত করব। মূল বিষয়গুলো চিহ্নিত করতে পারলে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে আমরা কাজে এগিয়ে যেতে পারব। এ চেষ্টাই আমরা করে যাচ্ছি।’

‘অনেকে মনে করছেন অংশীজনদের সঙ্গে সংলাপ দ্রুত হচ্ছে কিনা? আসলে সংলাপের পর আমাদের নিজেদের মধ্যে অনেক আলাপ-আলোচনার প্রয়োজন আছে। আজ এটা অনেকেই স্বীকার করেছেন। তাছাড়া আজকের সংলাপে অনেকে নির্বাচন নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলেছেন, যেগুলো আমরা লিপিবদ্ধ করেছি।’

সুষ্ঠু নির্বাচন করতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এখনও এ বিষয়ে কিছু বলার পরিস্থিতি হয়নি। আমরা আরও শুনবো এবং সবসময়ই আশাবাদী। আমাদের প্রয়াসের কোনো ত্রুটি থাকবে না। মানুষের সাধ্য, প্রচেষ্টা সৌহার্দ্য থাকতে পারে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের চেষ্টা করব। নির্বাচনে যে সমস্যাগুলো আছে, সেগুলো সংলাপে আলোচনা হয়েছে যা আমরা শুনেছি।’

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আপনারা সরকারকে প্রস্তাব দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এ বিষয়ে আমরা কিছুই বলব না। আমরা আইন ও সাংবিধানিক বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনা করব বলে শপথ নিয়েছি। আপনারা যেগুলোর কথা বলছেন, সেগুলো রাজনৈতিক নেতৃত্বের বিষয়। তারা তাদের মতো আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। সবার মতামতই আমরা পর্যালোচনা করবো।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com