1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

দ্বিগুণ গতির সুপারনেট নিশ্চিত করল রবি

  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ১১.১৬ পিএম
  • ১১৬৭ Time View

গত এক বছরে রবির ডেটা স্পিড ১৩০ শতাংশ এবং ভয়েস কোয়ালিটি ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষ্যে নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য রবি যে সাহসী পদক্ষেপগুলো নিয়েছে ডেটা স্পিডে এই দ্বিগুণ গতি তারই প্রতিফলন।

স্পেকট্রাম রিফার্মিং করে কোম্পানি টুজি, থ্রিজি এবং ফোরজি প্রযুক্তির জন্য উপলব্ধ স্পেকট্রামের ব্যবহার পুনঃবিন্যাস করার মাধ্যমে ২০২২ সালের তুলনায় ভয়েস এবং ডেটা অভিজ্ঞতা উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। ২০২৩ সালে এক হাজারের বেশি সাইট যুক্ত করা হয়েছে, যার ফলে সর্বোচ্চ ফোরজি কভারেজ (৯৮.৮ শতাংশ) নিশ্চিত করা হয়েছে।

ক্রমবর্ধমান ডেটা ট্র্যাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে নেটওয়ার্কের ক্ষমতা অপ্টিমাইজ করার জন্য রবি এল ২ হাজার৬০০ স্পেকট্রামও স্থাপন করেছে। এর ফলে গ্রাহকদের ডেটা অভিজ্ঞতা আরও উন্নত হয়েছে।

এ ছাড়া, এআই-ভিত্তিক সফটওয়ার এবং মেশিন লার্নিং টুলগুলি রবির নেটওয়ার্ককে আরও উন্নত, ট্রাফিক লোড অপ্টিমাইজ এবং ভয়েস ও ডেটাতে গ্রাহকের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য স্থাপন করা হয়েছে।

রবির কলড্রপের হার আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) স্বীকৃত কলড্রপের অনেক নিচে যা মাত্র শূণ্য দশমিক ৩ শতাংশ। এর মাধ্যমে রবি গ্রাহকের আস্থার নেটওয়ার্কে পরিণত হয়েছে।

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘২০২৩ সালে আমরা স্মার্ট বাংলাদেশ ভিশনকে এগিয়ে নেওয়ার জন্য স্মার্ট নেটওয়ার্ক এর ভিত্তি স্থাপন করি। এর ফলে রবির ফোকাস প্রথাগত কানেক্টিভিটি সেবার বাইরেও ডিজিটাল লাইফস্টাইলকে সহজতর করতে এবং দৈনন্দিন এক্সপেরিয়েন্স বৃদ্ধিতে সহায়তা করেছে । এটি অগ্রণী ডিজিটাল ব্র্যান্ড হিসাবে রবির বিস্তৃত 4.5G সুপারনেটকে রবির ব্র্যান্ড স্লোগান ‘পারবে তুমিও’ এর সঙ্গে একই গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com