1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৪.৩৫ পিএম
  • ১৯৪ Time View

জাপানে আবারও আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প। এবার দেশটির দক্ষিণ-পশ্চিমের মিয়াজাকি অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার (৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০ টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৪ মাইল)।

এর আগে গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে জাপানের হোনশু শহরের পূর্ব উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

তার আগে নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) জাপানের উত্তর-উত্তরপূর্বের ইশিকাওয়া প্রদেশের নোটো উপদ্বীপের সুজু এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের ফলে সমুদ্রে সুনামি তথা বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় এবং এতে উপকূলের বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। এই ভূমিকম্পে প্রায় আড়াইশ’ মানুষের মৃত্যু হয়। আহত হয় আরও প্রায় ১ হাজার ২৯৭ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com