1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

২ দিন বন্ধ থাকতে পারে মেট্রোরেল

  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ১১.৪৬ এএম
  • ১৪৭ Time View

সাধারণত শুক্রবার মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ থাকে। জানা গেছে, এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটিতে টানা দুই দিন বন্ধ থাকতে পারে মেট্রোরেল।

আর কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন মেট্রোরেল চালাবে না। ফলে আগামী বৃহস্পতিবার ঈদ অনুষ্ঠিত হলে টানা দুই দিন মেট্রোরেল বন্ধ থাকবে।

পবিত্র রমজান মাস ২৯ দিনে হলে ঈদুল ফিতর হবে আগামী বুধবার। তবে রমজান ৩০ দিনে হলে ঈদ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এবার ৩০টি রোজা হওয়ার সম্ভাবনাই বেশি। তাই বৃহস্পতিবার ঈদ ধরেই অফিস-আদালত ছুটি ঘোষণা করেছে সরকার।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্থাটির নিজস্ব কর্মীদের দিয়ে মেট্রোরেল চালানো হচ্ছে। স্বাভাবিকের চেয়ে তাদের কর্মীর সংখ্যা কম। ফলে ঈদের দিন মেট্রোরেল চালু রাখলে প্রায় সবাইকে ঈদ বাদ দিয়ে কাজে ব্যস্ত থাকতে হবে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ঈদের দিন বিকেলের আগে যাত্রীর চাহিদা খুবই সামান্য থাকার কথা। ফলে বর্তমান সূচি অনুযায়ী বিকেলের আগপর্যন্ত একশর বেশি ট্রেনে আশানুরূপ যাত্রী পাওয়া যাবে না। এতে খরচের বোঝাও বাড়বে।

ঈদের পরদিন শুক্রবার হলে জুমার আগপর্যন্ত মানুষ খুব একটা বের হবে না। ফলে রাস্তা ফাঁকা থাকা থাকবে। মেট্রোরেলে যাত্রীও পাওয়া যাবে না। তাই বিকেলের কিছু যাত্রীর জন্য সাপ্তাহিক ছুটি বাদ দিতে চাইছে না কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com