1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

খুশিমনে কারাগারে যাবেন ট্রাম্প

  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ১১.৪৩ এএম
  • ১৭০ Time View

বিচারকের বিরুদ্ধে বাকস্বাধীনতা হরণের অভিযোগ এনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি তাকে ওই পক্ষপাতদুষ্ট বিচারক উন্মুক্ত ও পরিষ্কার সত্য বলার জন্য কারাগারে পাঠান, তবে তিনি খুশিমনে আধুনিক যুগের নেলসন ম্যান্ডেলা হবেন। আর তার জন্য এটা হবে দারুণ সম্মানের।

ট্রাম্প সম্প্রতী তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে এ কথা জানিয়েছেন।

তবে ট্রাম্প নিজেকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সাথে তুলনা করায় ক্ষেপেছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারশিবির। তারা ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

রিপাবলিকান পার্টি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন ৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে চারটি গুরুত্বপূর্ণ মামলা চলছে। জানা গেছে, এসব মামলায় ট্রাম্পকে কারাগারেও যেতে হতে পারে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে সাবেক এক পর্নো তারকাকে ঘুষ দেয়ার অভিযোগ আছে ট্রাম্পের বিরুদ্ধে। ১৫ এপ্রিল মামলাটির বিচার শুরু হচ্ছে।

এ মামলা নিয়ে তিনি বিভিন্ন সময় বিচারক জুয়ান মার্কানকে আক্রমণ করে মন্তব্য করে যাচ্ছেন। সম্প্রতী ওই বিচারক ট্রাম্পের ওপর আংশিক গ্যাগ অর্ডার জারি করেন। ফলে ট্রাম্প  নিজে বা তার শিবিরের কেউ এই মামলা, মামলাসংশ্লিষ্ট আদালতকর্মী, জুরি, সাক্ষী এবং জেলা অ্যাটর্নি কার্যালয়ের কোনো আইনজীবী বা তাদের পরিবারকে নিয়ে জনসমক্ষে কোনো ধরনের মন্তব্য করতে পারবে না। সেই সাথে মামলাসংক্রান্ত কোনো তথ্যও প্রকাশ করা যাবে না।

আর তাতেই চটে আগুন ট্রাম্প। এরই আগেও অবশ্য নিজেকে ট্রাম্প ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেছিলেন। তার দাবি তিনিও রাজনৈতিক নিপীড়নের শিকার। এমনকি নিজেকে যিশুখ্রিস্ট্রের সাথেও তুলনা করেছিলেন ট্রাম্প।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করে দীর্ঘ ২৭ বছর কারা ভোগ করেন নেলসন ম্যান্ডেলা। পরে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৩ সালে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com