1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Title :
অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

ওয়ালটন টিভি কিনে ফ্রি এয়ার টিকিট পেলেন ৩৫ জন

  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ১২.২৯ এএম
  • ৩৫৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঈদে ক্রেতাদের বিশেষ উপহার স্বরূপ টেলিভিশন ক্রয়ে ঢাকা-কক্সবাজার-ঢাকা’র এয়ার টিকিট ফ্রি পাওয়ার সুবিধা দিচ্ছে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৫ জন ক্রেতা ওয়ালটন টিভি কিনে এয়ার টিকিট ফ্রি পেয়েছেন।

ওয়ালটন টিভির ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আশিকুল হাসান জানান, ঈদ উৎসবে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিম্বা অনলাইন সেলস প্লাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে বেসিক এলইডি বা স্মার্ট টিভি কিনে ক্রেতারা ঢাকা-কক্সবাজার-ঢাকা’র এয়ার টিকিট ফ্রি পাওয়ার সুযোগ পাচ্ছেন। চলতি মাসের ১ তারিখ থেকে চাঁদরাত পর্যন্ত অর্থাৎ ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা। এরইমধ্যে ঢাকা, গাজীপুর, কালিয়াকৈর, মুন্সীগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর ও শেরপুরে ৩৫ জন গ্রাহক ওয়ালটন টিভি কিনে ঢাকা-কক্সবাজার-ঢাকা’র এয়ার টিকিট ফ্রি পেয়েছেন। আগামী কয়েকদিনে আরো অসংখ্য ক্রেতা এই সুবিধা পাবেন বলে আশা করছি।

ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার মোস্তফা নাহিদ হোসেন বলেন, টেলিভিশন ক্রেতাদের ঈদের আনন্দ ও বিনোদনকে আরো বাড়িয়ে তোলার লক্ষ্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা’র এয়ার টিকিট ফ্রি দেয়ার এই উদ্যোগ নেয়া হয়েছে। এই সুবিধার পাশাপাশি দেশব্যাপী চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০’ এর আওতায় ক্রেতাদের জন্য রয়েছে ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ। অর্থাৎ ওয়ালটন টিভি কিনে ক্রেতারা পেতে পারেন নগদ ১০ লাখ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক।

ওয়ালটন টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ জানান, ঈদে বাজারে রয়েছে ওয়ালটনের বিভিন্ন সাইজের ৪৮টি মডেলের টিভি। এর মধ্যে রয়েছে ওয়ালটনের বিভিন্ন সাইজের বেসিক এলইডি টিভিসহ এন্ড্রয়েড-১১ অপারেটিং সিস্টেমের গুগল টিভি, ওয়েবওএস এবং কুলিটা অপারেটিং সিস্টেমর স্মার্ট এলইডি টিভি। বাজারে মাত্র ১৯ হাজার ৯৯০ টাকায় ৩২ ইঞ্চি এবং ৩৩ হাজার ৯’শ টাকায় ওয়ালটনের ৪৩ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি কিনতে পারছেন ক্রেতারা।

ওয়ালটন টিভি ৬ মাসের রিপ্লেসমেন্টসহ ৫ বছর পর্যন্ত প্যানেল গ্যারান্টি ও ফ্রি বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন ক্রেতারা। আইএসও সনদপ্রাপ্ত দেশের সর্ববৃহৎ সার্ভিস ম্যানেজমেন্টের আওতায় দেশব্যাপী বিস্তৃত ৮২টি সার্ভিস সেন্টারের মাধ্যমে ওয়ালটন টিভির গ্রাহকদের দ্রæত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com