শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ইনটেক লিমিটেড সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন ব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক আমদানির প্রকৃত মূল্য যাচাই বাধ্যতামূলক করল এনবিআর   ফেব্রুয়ারি মাসে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত আহত ১১৮১ : যাত্রী কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় পাট দিবস-২০২৬ অনুষ্ঠিত সাঘাটায় গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি! পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের জাহাঙ্গীর হোসেন ভূঁঞার টানা তৃতীয় সাফল্য অর্জন! মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন দেড় মাসেই পাহাড় ছিল, এখন কেটে সমতল ভূমি!

রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেছে?

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৩৬ Time View

ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কমবয়সীদের মধ্যেও এখন দেখা দিচ্ছে এই গুরুতর ব্যাধি। আপনি ডায়াবিটিসে আক্রান্ত কি না, তা বাইরে থেকে বোঝা সহজ নয়, অজান্তেই অসুস্থতা বাড়তে থাকে। রক্তে শর্করার পরিমাণ বাড়তে শুরু হয়েছে কি না , তা আগে থেকে জানতে পারলে আগাম সচেতন হওয়া যায়। কিন্তু কীভাবে বুঝবেন?

অতিরিক্ত ক্লান্তি-

সার দিন পরিশ্রমের পর ক্লান্ত হওয়া তো স্বাভাবিক। তবে ঘুম থেকে উঠেও ক্লান্ত হয়ে পড়া বা সারাদিনই ঘুম-ঘুম ভাব, ক্লান্তি কিন্তু ভালো কথা নয়। দীর্ঘদিন এমন হলে রক্ত পরীক্ষা করান। রক্তে শর্করার পরিমাণ বাড়লে এমন ক্লান্তি থাবা বসায়।

রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে অনেক সময় শরীরে লাল, বাদামি বা হলদেটে দাগ দেখা যায়। একে চিকিৎসার পরিভাষায় ‘নেক্রোবায়োসিস লিপিডিক’ বলা হয়। ডায়াবেটিস হানা দেওয়ার আগে অনেকের শরীরেই এমন দাগ হয়। তেমন হলে সচেতন হোন।

ঘন ঘন পানি পিপাসা লাগে-

মাঝরাতে জিভ শুকিয়ে এসে ঘুম ভাঙছে? রক্তে শর্করা বৃদ্ধির অন্যতম লক্ষণ এটি। শর্করা শরীরে জলের চাহিদা বাড়ায়। ডায়াবেটিকদের ক্ষেত্রে রক্তে শর্করার মান বেড়ে গেলেও এমন উপসর্গ দেখা যায়। তাই সাবধান হতে হবে এমন হলেও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS