1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শবে কদরে আল-আকসায় দুই লাখ মুসল্লির নামাজ আদায়

  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১১.৪১ এএম
  • ১৮৭ Time View

পবিত্র শবে কদরে (রমজানের ২৭তম রাত) প্রায় দুই লাখ মুসল্লি জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায় করেছেন। শুক্রবার (৫ এপ্রিল) রাতে মসজিদ প্রাঙ্গণে পবিত্র লাইলাতুল কদরের নফল নামাজ আদায় করেন তারা।

গতকালই ছিল এ বছরের রমজান মাসের শেষ শুক্রবার, অর্থাৎ জুমাতুল বিদা। এদিন ইশা ও তারাবির নামাজে অংশ নেন দুই লাখ মুসল্লি। তারা সার রাত নফল নামাজ আদায়, কোরাআন তেলাওয়াতসহ অন্যান্য ইবাদত বন্দেগী করেন।

তবে মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদটির গেটে এবং জেরুজালেম শহরজুড়ে কঠোর বিধিনিষেধ এবং ইসরায়েলি সেনা মোতায়েন ছিল। এর আগে ইসরায়েলি দখলদার বাহিনী পবিত্র এই মসজিদে প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং পশ্চিম তীরের মুসল্লিদের জেরুজালেমে প্রবেশ করতে দিতে অস্বীকার করে। এ ছাড়া পুরাতন জেরুজালেম শহর ও আল-আকসা মসজিদের প্রবেশপথে যুবকদের পরিচয় যাচাই করা এবং তাদের অনেককে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

ইসরায়েলি বাহিনী জেরুজালেমে প্রবেশের জন্য প্রয়োজনীয় অনুমতিনা থাকায় কালান্দিয়া ও বেথলেহেম চেকপয়েন্টে বহু প্রবীণ মুসল্লিকে ফিরিয়ে দিয়েছে।

আগেই পুরাতন জেরুজালেম শহর এবং আশপাশের এলাকায় দখলদার ইসরায়েলি পুলিশের উপস্থিতি বাড়ানো হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ ভারী অস্ত্রধারী প্রায় তিন হাজার ৬০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে এবং পুরাতন শহরের চারপাশের অনেক রাস্তা বন্ধ করে দিয়েছে।

-বার্তা সংস্থা ওয়াফা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com