1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

রোজায় ত্বক ভালো রাখার ৫ উপায়

  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১২.০৬ পিএম
  • ১৯২ Time View

রমজানে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের পরিবর্তন আসে। রোজার সময় খাদ্যাভ্যাসের পরিবর্তন, ইফতারে ভাজাপোড়া খাবার খাওয়া, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা ত্বককে অনেক সময় মলিন করে দিতে পারে। তবে কিছু বিষয় মেনে চললে ত্বক ভালো রাখা যায়।

রোজার সময় ত্বক ভালো রাখার বিষয় সম্পর্কে ডার্মাটোলজিস্ট ডা. তাওহীদা রহমান ইরিন কয়েকটি পরামর্শ দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক রোজায় ত্বক ভালো রাখার কয়েকটি উপায়।

১. ইফতার থেকে সাহ্‌রী পর্যন্ত আট থেকে ১০ গ্লাস পানি পান করতে হবে। কোমল পানীয়, চিনির শরবত, প্যাকেট জুস, দুধ ও চিনিযুক্ত চা- কফি এগুলো এড়িয়ে চলুন। কারণ, এগুলো ত্বকের আর্দ্রতা কমিয়ে পানিশূন্যতার হার বাড়িয়ে দেবে। রোজার সময় ত্বক ভালো রাখতে ইফতারে ডাবের পানি ও ডিটক্স পানি পান করুন।

২. এ সময় ত্বক ভালো রাখতে ইফতারে রাখুন শসা, তরমুজ, আনারস, আম, পেয়ারা, জাম, লেবু ইত্যাদি।  এগুলো পানি সমৃদ্ধ ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। এগুলো ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং উজ্জ্বলতা বাড়ায়। 

৩. ত্বক ভালো রাখতে ইফতারে রাখুন প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার। এসব খাবারও শরীরকে সুস্থ রেখে ত্বক ভালো রাখতে কাজ করে। রান্নার ক্ষেত্রে তেল -মশলা কম ব্যবহার করুন। প্রোটিন সমৃদ্ধ খাবারের ক্ষেত্রে খেতে পারেন ছোলা, দই-মধু, লাচ্ছি। মুরগির মাংস খেতে হলে ফ্রাই না করে গ্রিল বা বেক করুন।

৪. সাহ্‌রীর পর অনেকেরই চা- কফি খাওয়ার অভ্যাস থাকে। এটি থাকলে পরিহার করুন। দুধ ও চিনি ছাড়া যেকোনো লিকার চা ইফতারের এক ঘণ্টা পর পান করুন।

৫. ত্বক ভালো রাখতে পর্যাপ্ত ঘুম প্রয়োজন। রমজান মাসে ঘুমের রুটিনের একটু পরিবর্তন হয়। তাই ত্বকের ওপর চাপ পড়ে। এ জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন। দৈনিক অন্তত সাত ঘণ্টা ঘুমাতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com