1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

লালমনিরহাটে জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারময়ান হলেন এমপির এপিএস 

  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ১০.৫৩ পিএম
  • ১৯৭ Time View

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা পরিষদ উপ-নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারময়ান নির্বাচিত হয়েছেন এমপির (ব্যক্তিতগ সহকারী) এপিএস আবু বক্কর সিদ্দিক। তিনি মোবাইল ফোন প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি লালমনিরহাট ১-আসনের এমপি মোতাহার হোসেনের এপিএস।

বেসরকারি ফলাফলে আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীক পেয়েছেন ২৮২ ভোট। তাঁর নিকটতম প্রার্থী সফুরা বেগম (কাপ-পিরিচ) প্রতীক পেয়েছেন ২৭৩ ভোট। মোট ৯ভোট বেশি পেয়ে আবু বক্কর সিদ্দিক বেসরকারি ফলাফলে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারময়ান পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কমিশনার লুৎফুল কবীর সরকার। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার ( ৩ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া জেলার ৫টি উপজেলার ৬টি কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬টি কেন্দ্রেই ইভিএম এর মাধ্যমে ভোটাররা ভোট প্রদান করেছেন। উপ-নির্বাচনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরমধ্যে মোঃ আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীক, আশরাফ হোসেন বাদল (চশমা) প্রতীক, নজরুল হক পাটোয়ারী ভোলা (আনারস) প্রতীক, মমতাজ আলী (মোটর সাইকেল) প্রতীক এবং সফুরা বেগম (কাপ-পিরিচ) প্রতীক এ নির্বাচন করছেন। ৫টি উপজেলা, ২টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নের ৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬শ ২৪জন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ জানান, জেলার ৪৫টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, ২টি পৌরসভার মেয়র-কাউন্সিলর ও ৫টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৬২২ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় পদত্যাগ করেন। এতে পদটি ফাঁকা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com