1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

মার্চে সোনালী লাইফের ৬৯ কোটি টাকার গ্রস প্রিমিয়াম আয়

  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ১১.২৯ এএম
  • ৩০৮ Time View

নিজস্ব প্রতিবেদক: সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মাসিক ব্যবসা উন্নয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর মালিবাগে কোম্পানির প্রধান কার্যালয়ে সভাটি হয়।

সভায় জানানো হয়, সদ্য সমাপ্ত মার্চ মাসে সোনালী লাইফের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৬৯ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২১৩ টাকা। এরমধ্যে প্রথম বর্ষ প্রিমিয়াম ৩২ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ৭৩৯ টাকা। আর রিনিউয়াল ৩৬ কোটি ৪৫ লাখ ৮২ হাজার ৪৭৪ টাকা।

এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আরফিন বাদল রনির সঞ্চালনায় ও ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ কাশেমের তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।

সভায় উপস্থিত ছিলেন সোনালী লাইফের স্বপ্নদ্রষ্টা ও পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস, রূপালী ইন্স্যুরেন্সের পরিচালক পি কে রায়, সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল ও সোনালী লাইফের ডিএমডি আবদুল হান্নান।

প্রধান বক্তা ছিলেন সোনালী লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন সদ্য পদোন্নতি পাওয়া এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. মঞ্জুর মোর্শেদ, ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ জসিম, ব্রাঞ্চ ম্যানেজার ওবায়দুর রহমান মন্ডল ও ব্রাঞ্চ ম্যানেজার  তারিকুল ইসলাম প্রমুখ। 

দেশের বিভিন্ন শাখা কার্যালয় থেকে আসা ব্রাঞ্চ ম্যানেজাররা সভায় অংশগ্রহণ করেন।

এদিকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার থেকে সম্প্রতি এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে সম্প্রতি পদোন্নতি পাওয়ায় মো. মঞ্জুর মোর্শেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কোম্পানির নির্বাহী কমিটির সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সোনালী লাইফের স্বপ্নদ্রষ্টা ও পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস, পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার এস এম মহিউদ্দিন ফারুকী, সেলস ম্যানেজার শেখ মো. বদিউজ্জামান রিপন; সেলস ম্যানেজার মো. আবদুল্লাহিল কাফী, সেলস ম্যানেজার মো. গোলাম মোস্তফা, সেলস ম্যানেজার মো. তামজিদুল আলম, সেলস ম্যানেজার মো. আনোয়ার হোসেন, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. গোলাম কিবরিয়া, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. আশরাফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সত্যজিৎ দাশ গুপ্ত, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার অনুপম দাস, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সৈয়দ মো. আজিম, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আরফিন বাদল রনি, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আবু শাহাদাত দুলাল, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার এমদাদুল হক সাহিল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com