1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড তাইওয়ান

  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ১০.৫৭ এএম
  • ১৭২ Time View

তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। যা গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এদিকে ভূমিকম্পের কারণে দ্বীপরাষ্ট্রটিসহ প্রতিবেশী দেশ জাপান ও ফিলিপাইনে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

বুধবারের (৩ এপ্রিল) জাপানের স্থানীয় সময় সকাল ৯টার (বাংলাদেশ সময় ভোর ৬টা) কিছু আগের এই ভূমিকম্পে তাইওয়ানের ভবনগুলো কেঁপে ওঠে এবং দেশের পূর্বাঞ্চলে সৃষ্টি হয় ব্যাপক ভূমিধস। ভূমিকম্পের কারণে তাইওয়ানি কর্তৃপক্ষ উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে এবং সেখানকার অধিবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

তাইওয়ানের রাজধানী তাইপেতে এ সময় মহাসড়কগুলোতে যানবাহনগুলো একপাশে চেপে যায় এবং শহরের সাবওয়ে সেবা বন্ধ হয়ে যায়। পুরোনো ভবনগুলো থেকে আস্তরণ খসে পড়ে এবং সেগুলোতে থাকা আসবাবপত্র এলোমেলো হয়ে যায়। আজ সকালে ভূমিকম্পের আফটার শক শুরু হয় প্রথম কম্পনের ১৫ মিনিট পরে এবং তা পরবর্তী এক ঘণ্টা বজায় থাকে।

জাপানের আবহাওয়া বিভাগ (জেএমএ) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। তবে প্রথমে বলা হয়েছিল, এটি ছিল ৭ দশমিক ৫ মাত্রার ভূকম্পন।

তাইওয়ানে ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের পরিচালক উ চিয়েন ফু জানান, ১৯৯৯ সালের ভূমিকম্পে দুই হাজার ৪০০ মানুষ নিহত হওয়ার পর এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। সমগ্র তাইওয়ানজুড়ে এবং সাগরের অন্যান্য দ্বীপে ভূমিকম্প অনুভূত হয়েছে।

অন্যদিকে জেএমএ জানিয়েছে, জাপানের ওকিনাওয়া, মিয়াকোজিমা ও ইয়ায়েমা দ্বীপগুলো থেকে লোকজনকে যত দ্রুত সম্ভব সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব এলাকায় ৩ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এই সতর্কতার পর ওকিনাওয়া বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ফিলিপাইনের উপকূরীয় এলাকাগুলোতেও উচ্চমাত্রার সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে। দেশটির ভূতাত্ত্বিক সংস্থা উপকূল এলাকার বাসিন্দাদের অতিদ্রুত উঁচু এলাকাগুলোতে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com