1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

জরিমানার ১৭ কোটি ডলার পরিশোধ করলেন ট্রাম্প

  • আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১২.৩২ পিএম
  • ১৯২ Time View

ব্যবসায় জালিয়াতির মামলায় নিউইয়র্ক আদালতের করা জরিমানার ১৭ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই টাকা পরিশোধের মধ্যদিয়ে নিজের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া থেকে বাঁচালেন ট্রাম্প।

মঙ্গলবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সম্পত্তির মূল্য সম্পর্কে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে হওয়া এক মামলায় গত মাসে ট্রাম্পকে প্রায় সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানা করেন নিউইয়র্কের বিচারক আর্থার এনগোরন। যা সুদসহ গত এক মাসে ৪৫ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে। এই অর্থ গত ২৫ মার্চের মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যকে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। আর তা না দিতে পারলে ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তির একাংশ জব্দ করা হতে পারে- এমন নির্দেশও দেয়া হয়।

তবে ট্রাম্পের আইনজীবীরা প্রায় ৩০টি বিমা ও বন্ড কোম্পানির সঙ্গে যোগাযোগ করেও প্রয়োজনীয় অঙ্কের বন্ড আদায় করতে পারেননি। ট্রাম্পের সম্পত্তি বন্ধক রেখে তারা সেই ঝুঁকি নিতে প্রস্তুত নন।

ঋণ পেতে ট্রাম্প আগেই কিছু সম্পত্তি বন্ধক রাখার কারণেও সেটা সম্ভব হচ্ছে না বলে বার্তা সংস্থা এএফপির কাছে দাবি করেন সাবেক ফেডারেল কৌঁসুলি অ্যান্ড্রু ওয়াইসম্যান।

এমন অবস্থায় জরিমানার অর্থ কমানোর অনুরোধ জানিয়ে আদালতে আবেদন জানান ট্রাম্পের আইনজীবীরা। 

সেই অনুরোধের জবাবে ৪৬ কোটি ৪০ লাখ ডলারের জরিমানা কমিয়ে ১৭ কোটি ৫০ লাখ ডলার করেছেন বিচারক এনগোরন।

একই সঙ্গে জরিমানার অর্থ জমা দিতে ট্রাম্পকে আরও ১০ দিন সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে জমা দিতে না পারলে পুরো অর্থই দিতে হবে বলেও জানানো হয়েছে।

সেই জরিমানার অর্থ সোমবার (১ এপ্রিল) পরিশোধ করেন ট্রাম্প। এক বিবৃতিতে তার আইনজীবী অ্যালিনা হাববা বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জরিমানাকৃত অর্থ পরিশোধ করেছেন। তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ আপিল আদালতের মাধ্যমেই তিনি এখন মোকাবিলা করবেন।

ট্রাম্পের বন্ডের এই ১৭ কোটি ৫০ লাখ টাকা ক্যালোফোর্নিয়া-ভিত্তিক ‘নাইট স্পেশালিটি ইনস্যুরেন্স’ কোম্পানি দিয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com