1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

পাকিস্তানে ঈদের সম্ভাব্য তারিখ ১০ এপ্রিল

  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১০.৫০ পিএম
  • ২৪৩ Time View

পাকিস্তানে আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতরের প্রথম দিন হতে পারে। আর এর আগের দিন অর্থাৎ ৯ এপ্রিল সন্ধ্যায় শাওয়ালের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ (পিএমডি)।

সোমবার (১ এপ্রিল) পিএমডি এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে।

দেশটির আবহাওয়া অফিস বলছে, ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে এবং তার বয়স পরের দিন (৯ এপ্রিল) সন্ধ্যায় ১৯ থেকে ২০ ঘণ্টার মধ্যে হবে। এতে আরও বলা হয়েছে, সূর্যাস্তের পর ৫০ মিনিটেরও বেশি সময় ধরে চাঁদ দেখা যাবে।

পিএমডি জানিয়েছে, ৯ এপ্রিল পাকিস্তানের বেশিরভাগ অংশের আকাশ পরিষ্কার থাকবে। তবে দেশটির উত্তরাঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে বলেও জানানো হয়েছে।

এর আগে, ১১ মার্চ পাকিস্তানে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছিল এবং পরের দিন পবিত্র মাসের প্রথম দিন বা প্রথম রোজা পালিত হয়। পিএমডির পূর্বাভাস ঠিক হলে পাকিস্তানিরা ২৯ দিন রোজা পালন করবেন।

এদিকে, সৌদি আরবের পরের দিনই সাধারণত বাংলাদেশ ও ভারতে ঈদ উদযাপিত হয়ে থাকে। সেই হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশে ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

তবে বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, পর পর ৩ মাস ২৯ দিনে হয় না। এবার রমজান মাস তাই ৩০ দিনে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে ঈদুল ফিতর হতে পারে ১১ এপ্রিল। এছাড়া ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা করেছে সরকার।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, রমজান মাসের আগের দুই মাস ২৯ দিনে শেষ হয়েছিল। তাই এ মাস ২৯ দিনে হওয়ার সম্ভাবনা কম থাকায় ৯ এপ্রিল ছুটির প্রস্তাব নাকচ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এবার দেখা যাচ্ছে যে রমজান মাসের আগে দুটি মাসে ২৯ দিন ছিল। সাধারণত পরপর তিনটি মাস ২৯ দিন হয় না। এটা হলো সাধারণ ওয়ে। এবং আবহাওয়া পরিদফতরের যে রিপোর্ট, সেটি পর্যালোচনায় দেখা গেছে যে এ বছরের রমজান আমাদের ৩০ দিনে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।’

-জিও নিউজ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com