1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

ইভ্যালির রাসেলের জামিন বাতিল

  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১০.৩৬ পিএম
  • ৩১৪ Time View

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

সোমবার (১ মার্চ) বাদীপক্ষের আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া হৃদয় বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ মামলায় আপসের শর্তে জামিন পান রাসেল। জামিন পাওয়ার পর শর্ত ভঙ্গ করায় আমরা তার জামিন বাতিলের আবেদন করি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এ মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রাসেলের স্ত্রী শামীমা নাসরিন শুরু থেকেই পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিদের প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেড বাচ্চাদের বিভিন্ন সামগ্রী নিতে থ্রি এস নামের এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। চুক্তি অনুযায়ী, আসামিদের প্রতিষ্ঠান অনলাইনে অর্ডার গ্রহণ করে সে অনুযায়ী বাদীর প্রতিষ্ঠান থেকে পণ্য সংগ্রহ করে গ্রাহকদের পৌঁছে দেওয়া এবং পণ্য সরবরাহকারী কোম্পানি থ্রি এসকে টাকা পরিশোধ করার কথা ছিল। সে অনুযায়ী প্রায় ৮০ লাখ টাকার পণ্য সরবরাহ করলেও আসামিরা সেই টাকা পরিশোধ না করায় থ্রি এস কর্পোরেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৩ সালের ১৬ এপ্রিল মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com