শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৫২ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) দুপুরে কাউনিয়া-শান্তার রুটের গাইবান্ধার আদর্শ কলেজ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার সাঘাটা উপজেলার ভরতখালী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জোবায়ের মিয়া (১৮) ও গাইবান্ধা পৌর শহরের মাঝিপাড়া এলাকার আনোয়ার হোসেনর স্ত্রী রাজিয়া বেগম (২৩)। 

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত গৃহবধু রাজিয়া বেগম দেড় বছরের একটি শিশু কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এ সময় কলেজ শিক্ষার্থী জোবায়ের মিয়া ওই গৃহবধূকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এ ঘটনায় কোলে থাকা দেড় বছরের শিশু আবির হোসেন গুরুত্বর আহত হয়। পরে ওই শিশুকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয় স্থানীয়রা। 

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ি থানার উপপরিদর্শক ফারুক হোসেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এটা আত্মহত্যা না দুর্ঘটনা তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।  এ ঘটনায় গাইবান্ধা জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS