1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র জেনুইন পণ্য এখন নোয়াখালীতে

  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৪.২৬ পিএম
  • ৩২৬ Time View
মাইজদী কোর্টে ৭৯৮ জয়কৃষ্ণপুরের ওসমান টাওয়ারের নিচ তলায়

নিজস্ব প্রতিবেদক: ঈদের বাকি আর মাত্র ক’দিন। এখনই নোয়াখালীর বাসিন্দাদের জন্য ঈদের খুশি নিয়ে এল বাংলাদেশে জাপানের সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিঃ, যা সনি-স্মার্ট নামে সর্বাধিক পরিচিত। জি-ফাইভ নিশ্চয়তায় অভূতপূর্ব দাম, সঙ্গে বাহারি উপহারের পসরা সাজিয়ে শহরটিতে সনি’র জেনুইন পণ্য বিক্রি শুরু করেছে সনি-স্মার্ট। সনি’র জেনুইন পণ্য পাওয়া নিয়ে এখানকার বাসিন্দাদের আর কোনো উৎকণ্ঠা কিংবা দুশ্চিন্তা নেই। নোয়াখালীবাসীর এবারের ঈদের খুশি হবে আরও বেশি।

বৃহস্পতিবার নোয়াখালী শহরের প্রাণকেন্দ্র মাইজদী কোর্টের ৭৯৮ মেইন রোড জয়কৃষ্ণপুরে ওসমান টাওয়ারের নিচ তলায় একটি নিজস্ব শোরুম চালু করেছে সনি-স্মার্ট। ফিতা কেটে নোয়াখালী শোরুমের শুভ উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল লিঃ-এর বাংলাদেশ শাখার প্রধান জনাব রিকি লুকাস এবং নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবদুল ওয়াদুদ পিন্টু। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সনি-স্মার্ট পরিচালক জনাব তানভীর হোসেন, মহাব্যবস্থাপক ও বিক্রয় বিভাগের প্রধান জনাব সারোয়ার জাহান চৌধুরী এবং বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক জনাব আজাদ রহমান।

উদ্বোধনী বক্তব্যে সনি ইন্টারন্যাশনাল লিঃ-এর বাংলাদেশ শাখার প্রধান জনাব রিকি লুকাস বলেন, “নোয়াখালীর মাইজদীতে সনি-স্মার্টের শোরুম চালু করায় আমি স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের কর্মকর্তাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা সনি-স্মার্ট একসঙ্গে বাংলাদেশের সনি-প্রেমীদের জন্য আসল পণ্য সরবরাহে কাজ করে যাচ্ছি। সনি-স্মার্ট জি-ফাইভ পলিসির আওতায় জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন কেয়ার এবং জেনুইন প্যাশন নিশ্চিত করে যাচ্ছে। সনি-স্মার্টের জি-ফাইভ নীতি সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত সনি’র আন্তর্জাতিক ব্যবসা সম্মেলনে শক্তিশালী ক্রেতা স্বার্থ সুরক্ষা নীতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমি নোয়াখালীর বাসিন্দাদের নিশ্চিত করতে পারি যে, মাইজদীর সনি-স্মার্ট শোরুম থেকে আপনারা নিশ্চিন্তে সনি’র প্রকৃত পণ্য পাবেন।”

নোয়াখালীতে চালু হওয়া শোরুমটি থেকে সারা দেশের মতোই সুপার মাইন্ড-ব্লোয়িং ঈদ ওফারের আওতায় মন ভুলানো দামে মিলছে জাপানের বিশ্বখ্যাত সনি-ব্রাভিয়া এক্সআর লেটেস্ট ‘এল’ সিরিজ গুগল টিভি, জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্ট-এর সকল পণ্য। এই যেমন সনি’র ৪৩ ইঞ্চি ফোর-কে অ্যান্ড্রয়েড টিভি পাওয়া যাচ্ছে মাত্র ৫৫ হাজার টাকায় এবং স্মার্ট ব্র্যান্ডের ৪৩ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভির দাম মাত্র ২৫ হাজার টাকা।

নোয়াখালীতে সনি-স্মার্ট শোরুম উদ্বোধন উপলক্ষ্যে চাঁদ রাত পর্যন্ত কেনাকাটায় থাকছে ‘স্পিন অ্যান্ড উইন’-এর মাধ্যমে নিশ্চিত উপহার জেতার সুযোগ। এর মাধ্যমে ক্রেতারা পাচ্ছেন মালদ্বীপ ভ্রমনের টিকেট, ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় স্টেকেশন সুবিধাসহ অসংখ্য পুরষ্কারের মধ্যে যেকোনো একটি জেতার নিশ্চিত সুযোগ।

বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টি ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, যার পরিচিতি সনি-স্মার্ট নামে।

যাত্রার শুরু থেকেই সনি-স্মার্ট জেনুইন ফাইভ (জি-ফাইভ) নীতি গ্রহণ করে। এর আওতায় জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন প্যাশন আর জেনুইন কেয়ার নিশ্চিত করছে সনি-স্মার্ট। দেশের বাজারে যাত্রার পরে অল্প সময়েই ক্রেতাদের আস্থার চূড়ায় পৌঁছে গেছে সনি-স্মার্ট। জেনুইন সনি পণ্যের নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে বর্তমানে ক্রেতাদের একমাত্র পছন্দ সনি-স্মার্ট। ক্রেতা-মনে গভীর আস্থা এবং বিশ্বাস অর্জন করেছে সনি-স্মার্ট, যা সনি ব্র্যান্ডকে বাংলাদেশের বাজারে আরও শক্তিশালী অবস্থান দিয়েছে।

বর্তমানে সারা দেশে ২৪টি নিজস্ব শোরুম, ২০০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট। এ বছরের মধ্যে নিজস্ব শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক ছোঁয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com