1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

শরীর ঠান্ডা রাখে যেসব খাবার

  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ২.৩০ পিএম
  • ১৫১ Time View

এই রমজানে শরীরের জন্য প্রয়োজন পানি সমৃদ্ধ খাবার। এখন বাজারে এখন পাওয়া যাচ্ছে তরমুজ, আনারস, শসা। এগুলোতে ৮০ থেকে ৯০ শতাংশ পানির উপস্থিতি থাকে। যে কারণে এগুলো ত্বকের জন্য ভালো, সংক্রমণ ঠেকাতে পারে এবং শরীরে অতিরিক্ত ক্যালরি জমতে দেয় না। পুষ্টিগুণ সমৃদ্ধ এসব খাবার শরীর ঠাণ্ডা রাখে। সুতরাং ইফতারে রাখতে পারেন  এসব ফল।

তরমুজ: হেলথলাইনের তথ্য, তরমুজ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল। এবং এটি পুষ্টির একটি ভালো উৎস। পানিশূন্যতা দূর করে। এই ফল হার্টের স্বাস্থ্য ভালো রাখে। এই ফলে প্রায় ৯০ শতাংশ পানি। এতে ক্যালোরির মাত্রাও কম। তাই তরমুজ খেলে ওজন বৃদ্ধির ভয়ও নেই। তাছাড়া, ডায়াবিটিসের রোগীদের জন্যও এই ফল ভালো। 

আনারস: এই ফল ব্যথা কমাতে পারে। আনারস বহু শতাব্দী ধরে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এতে আছে বিভিন্ন ভিটামিন, খনিজ এবং এনজাইম। রোগ প্রতিরোধ করে। ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে। গরমের সময়ে শরীর ভালো রাখতে, ৮৬ শতাংশ পানি সমৃদ্ধ এই ফল খেতে পারেন।

শসা: ফার্মাইজির তথ্য, শসা হজমের জন্য ভালো। ফল হিসেবে কাঁচা খাওয়া যায়। আবার রান্না করেও খাওয়া যায় শসা। এই খাদ্য উপাদান শরীরে অতিরিক্ত ক্যালরি জমতে দেয় না। ইফতারে অনায়াসে যুক্ত করতে পারেন শসা।

মৌসুমী ফল ও সবজি খান। এসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরে প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com