1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Title :
কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩%

এক্সিম ব্যাংকের ৫ উপশাখা উদ্বোধন

  • আপডেট : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৪.২৮ পিএম
  • ৩৭৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অব্যাহত অগ্রগতির ধারাবাহিকতায় ঢাকার মিরপুরের উত্তর পীরেরবাগ, ফেনীর দাগনভূঞা, চাঁদপুরের জগতপুর, নোয়াখালীর ছাতারপাইয়া ও টাঙ্গাইলের এলেঙ্গায় এক্সিম ব্যাংকের পাঁচটি উপশাখার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে উপশাখা পাঁচটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, শাহ্‌ মো. আব্দুল বারী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহা. জসীম উদ্দিন ভূঞা ও মাকসুদা খানমসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা। এসময় এক্সিম ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এক্সিম ব্যাংক নারী উদ্যোক্তা সৃষ্টি ও ক্ষুদ্র আয়ের মানুষদের ব্যাংকিং চ্যানেলে অন্তর্ভুক্ত করতে বিশেষভাবে কাজ করে যাচ্ছে।  

তিনি আরও বলেন, ব্যাংকিং সেক্টরে এক্সিম ব্যাংকের অবস্থান অত্যন্ত মজবুত। আপনারা এ ব্যাংকের ওপর আস্থা রাখুন। আপনাদের সহযোগিতায় এ ব্যাংক সামনে এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com