1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

স্কয়ারের কসমেটিক্স গোডাউনে আগুন, আড়াই ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে

  • আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৫.৪৩ পিএম
  • ২৮২ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনায় স্কয়ার গ্রুপের কসমেটিক্সের গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

বুধবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লস্করপুরের খাঁ পাড়ায় অবস্থিত স্কয়ারের ওই গোডাউনে আগুনের ঘটনা ঘটে। বেলা ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সাইফুল আহসান ভূঁইয়া জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ১টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। শহরের ৫টি ইউনিট, আটঘরিয়া উপজেলার একটি ও সাঁথিয়া উপজেলার একটি ইউনিটসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা করছি।

স্থানীয় লোকজন জানান, স্কয়ার কসমেটিক্সের গোডাউনে হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠা আগুন দেখতে পান তারা। এসময় গোডাউনের কর্মরত শ্রমিকরা আতঙ্কে বাইরে বের হয়ে আসে। তখন তারা জরুরী সেবা পেতে ৯৯৯ নম্বরে ফোন করলে ফায়ার সার্ভিসের লোকজন আসে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সঙ্গে তারাও আগুন নেভাতে কাজ করছেন।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এটা মূলত স্কয়ারের পুরনো কসমেটিক্সের একটি গোডাউন। আগুন কিভাবে লেগেছে ফায়ার সার্ভিস তদন্ত করে বের করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com