1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

  • আপডেট : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৪.৪০ পিএম
  • ১৮০ Time View

নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার এ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও হাসান তানভীর উপস্থিত ছিলেন।

ব্যাংকের পক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, তানভীর হাছনাইন মইন, মো. মইন উদ্দিন মাসুদ, সালামুন নেছা, আবু নাসের মোহাম্মদ মাসুদ ও এস.এম দিদারুল ইসলামসহ সকল ডিজিএম ও এজিএমসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের পক্ষেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com