1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

দুই লেগুনার রেষারেষিতে অটোরিকশা চালক নিহত

  • আপডেট : সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৫.৫৮ পিএম
  • ২৩৮ Time View

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনা গাড়ি উল্টে আব্দুল মোমেন (৩২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সোমবার (২৫ মার্চ) দুপুর পৌনে একটার দিকে বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল মোমেন গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর হাট গ্রামের আজিজুল হকের ছেলে। মাতুয়াইলের জঙ্গলবাড়ি এলাকায় তিনি ভাড়া থাকতেন। 

নিহতের ভাই শহিদুল ইসলাম বলেন, সোমবার সকালে আমার বড় ভাই যাত্রাবাড়ীর বউবাজার এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আমার ভাইয়ের ওপর আছড়ে পড়ে। ‌এতে আমার ভাই গুরুতর আহত হন।

পরে মুমূর্ষু অবস্থায় ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান, আমার ভাই আর বেঁচে নেই।

তিনি বলেন, পরে ঘটনাস্থলে এসে পুলিশ লেগুনাটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com