1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
Title :

ভৈরবে নিখোঁজ পুলিশ কনস্টেবল তার ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার

  • আপডেট : সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৪.৩৭ পিএম
  • ২৩০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাডুবির ঘটনার চতুর্থ দিনে নিখোঁজ পুলিশ কনস্টেবল তার ছেলেসহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার হয়েছে মোট আটজনের মরদেহ।

আজ সোমবার (২৫ মার্চ) সকাল ৭টায় ভৈরব বাজার ঘাট, পোলতাকান্দা ও কালিপুর এলাকার মেঘনা নদী থেকে নিহত পুলিশ কনস্টেবেল সোহেল রানা তার ছেলে রায়সুল ও বেলন দে’র লাশ উদ্ধার করে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস।

এই বিষয়ে ভৈরব নৌ-থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ৮ জন নিখোঁজের অভিযোগে মধ্যে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। কিন্তু এই দুর্ঘটনার বিষয়ে কেউ যদি নিখোঁজের কোন অভিযোগ যানাই তাহলে উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com