1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

ভিয়েতনামে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে পেপসি

  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ১১.১৩ এএম
  • ১৩৩ Time View

ভিয়েতনামে ৪০ কোটি ডলার বিনিয়োগে নতুন দুটি কারখানা খুলতে যাচ্ছে মার্কিন স্ন্যাকস ও পানীয় জায়ান্ট পেপসি। কারখানা দুটি নবায়নযোগ্য বিদ্যুৎশক্তি দ্বারা পরিচালিত হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

সম্প্রতি ৬০টিরও বেশি মার্কিন ব্যবসায়িক উদ্যোগের মিলিত প্রতিনিধিদল ভিয়েতনাম সফর করে। তিনদিনের ওই কর্মসূচিতে অংশ নেয় বৈশ্বিক পানীয় জায়ান্টটির স্থানীয় প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি সানটোরি পেপসিকো ভিয়েতনাম বেভারেজ। ওই আয়োজন থেকেই নতুন দুটি কারখানার খবর দিয়েছে দেশটির সরকার।

ভিয়েতনাম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন বিনিয়োগের আওতায় দক্ষিণের লং আন প্রদেশে একটি কারখানা স্থাপন করা হবে। এতে খরচ হবে ৩০ কোটি ডলারেরও বেশি। এছাড়া উত্তরের হানাম প্রদেশে নির্মাণ করা হবে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা। এখানে ব্যয় হবে ৯ কোটি ডলারের বেশি। কবে নাগাদ কারখানা দুটির নির্মাণ শুরু হবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ভিয়েতনাম সরকার বা পেপসিকো।

১৯৯৪ সালে ভিয়েতনামের বাজারে প্রবেশ করে পেপসিকো। এর পরই দ্রুতই দেশটির অন্যতম পানীয় ব্র্যান্ডে পরিণত হয়।

-রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com