1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Title :

ভৈরবে নৌকা ডুবির ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

  • আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১০.৩৭ পিএম
  • ২২১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে নৌকা ডুবিতে নিখোঁজদের খোঁজতে কাজ করছে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ এর ৭ জন ডুবুরি। নৌকা ডুবির ১৮ ঘন্টা পর ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৩ মার্চ) সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে ১টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে তারা। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন।

তিনি জানান, ২ জনকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১ জন পুলিশ কনস্টেবলের স্ত্রী মৌসুমি (২৫) ও আরেকজন ভৈরব পৌর শহরের আমলাপাড়া এলাকার চন্দন দে মেয়ে আরাদ্দা দে (১১)।

এছাড়া নিখোঁজ বাকি ৬ জনকে খুঁজতে ডুবুরিদল তাদের সাধ্যমত কাজ করে যাচ্ছে। এছাড়া দুর্ঘটনাকবলিত নৌকাটির খোঁজ মিলেছে। নৌকাটি উদ্ধারের চেষ্টা  করছে ফায়ার সার্ভিস। উদ্ধার অভিযানে নৌ-থানা পুলিশ, বিআইডব্লিউটি, রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসসহ চারটি টিম কাজ করছে। 

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) জানান, আজ উদ্ধার অভিযান চালিয়ে ২ জনের মরদেহ পাওয়া গেছে। আরো ৬ জন নিখোঁজ রয়েছে। শেষ নিখোঁজ ব্যক্তিটি না পাওয়া পর্যন্ত এই উদ্ধার কার্যক্রম চলবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com