1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Title :

ভৈরবে মেঘনায় নৌকা ডুবে এখনো ৮জন নিখোঁজ, উদ্ধার কাজ চলছে

  • আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১১.৪১ এএম
  • ৩৩১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনায় বালু ভর্তি বলগেট ধাক্কায় একটি যাত্রীবাহী ভ্রমণ তরী ডুবে গেছে। এতে ১ জন মহিলা নিহতসহ হাইওয়ে থানা পুলিশ কন্সটেবল স্ত্রী সন্তানসহ ৮ জন যাত্রী নিখোঁজ রয়েছে।

এছাড়া ঘটনার পর ১২ জনকে উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬ টায় দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে এই ঘটনা ঘটে।  

নিখোঁজ যাত্রীরা হলেন- পুলিশের কন্সটেবল সোহেল রানা, স্ত্রী মৌসুমি (২৫), মেয়ে মাহমুদা (৭) ও ছেলে রায়সুল (৫), আনিকা আক্তার।

এছাড়া ভৈরব কমলপুরের সুবর্ণা এক মহিলা লাশ উদ্ধার করা হয়।

ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন বলেন, শুক্রবার বিকেলে  একটি বালু বাহি বলগেট  এর সাথে ভ্রমণ তরী ধাক্কা লেগে ডুবে যায়। এতে ২০ জন ডুবে গেলে ১২ জন কে উদ্ধার করা হলে ও ৮জন নিখোঁজ ছিলো পরে এক ১ মহিলার লাশ উদ্ধার করা হয়। এখনো ৮ জন নিখোঁজ রয়েছে। আজ সকাল ৮থেকে কিশোরগঞ্জ থেকে আসা ডুবুরি দল ও নারায়নগঞ্জ  থেকে আসা বি আই ডব্লিউ টি এ ডুবুরি দল উদ্ধার কাজ চলছে। এছাড়া ভৈরব থানা, নৌ-থানা, হাইওয়ে থানা, র‍্যাব ঘটনাস্থল উপস্থিত হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com