1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

ভৈরবে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৯.৫৩ পিএম
  • ৩৬১ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। 

মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল আনুমানিক চারটার সময় মনামারা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় নিহতের পড়নে ছিল চেক লুঙ্গি ও সাদা রংয়ের একটি টি শার্ট এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার পুলিশ। 

প্রত্যক্ষ্যদর্শী পঞ্চবটি এলাকার মঞ্জু মিয়া জানান, আমি আশুগঞ্জ থেকে তিতাস ট্রেনের ইঞ্জিনের সামনে উঠি ভৈরবে আসার জন্য। যখন ট্রেন ভৈরবে ডুকে তখন হঠাৎ দেখি একটি লোক রেল লাইনের পাশে বসে আছে। তখন আমি ঐ লোকটিকে ইশারা দিচ্ছিলাম যেন লাইন থেকে সরে যায়। কিন্তু ঐ লোকটি আমার ডাকে কোন সাড়া দেয়নি। আমার ধারণা ইচ্ছাকৃত ভাবে লোকটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক নয়ন সরকার বলেন, ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শীর তথ্যের ভিত্তিতে জানতে পারি যে লোকটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মারা গেছে। নিহতের দেহটি খন্ড বিখন্ড হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে বুঝা যায় লোকটি ইচ্ছাকৃত ভাবে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এখনো পর্যন্ত লোকটির কোন পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com