1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

পাবনায় রাতের অন্ধকারে কবরস্থান থেকে ১৫ কঙ্কাল উধাও

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪.২১ পিএম
  • ৩২৮ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনা বেড়া উপজেলার আমিনপুরে এক রাতের অন্ধকারে কবরস্থান থেকে ১৫টি মরদেহের কঙ্কাল চুরি হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাতে আমিনপুরের নতুন বাজার কবরস্থানে এ ঘটনা ঘটে।

বুধবার (১৯ মার্চ) সকালে বিষয়টি স্থানীয়রা টের পান। এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। একপর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন।

চুরি হওয়া এক লাশের স্বজন মাসুদ রানা বলেন, এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবী পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিবেন।

আরেক স্বজন জাহিদ হাসান বলেন, এতো দিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলেও মানুষের লাশেরও নিরাপত্তা নেই।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-উর-রশীদ বলেন,‌ রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আজকে সকালে স্বজনরা কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবর খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com