1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

ইউএনওকে দেখে দৌঁড়ে পালালো নিত্য প্রয়োজনীয় মালামাল ব্যবসায়ীরা

  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১০.১২ পিএম
  • ৩১০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা কালে ইউএনওকে দেখে দৌঁড়ে পালালো নিত্য প্রয়োজনীয় মালামাল ব্যবসায়ীরা। আজ রবিবার ১৭ মার্চ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা কালে ঘটনা ঘটে।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান। এসময় সহযোগীতায় ছিলেন ভৈরব থানা পুলিশ সদস্যরা। 

ভ্রাম্যমান আদলত সুত্রে জানা যায়, সারা দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারন করে দেয়া হয়েছে। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বর্তমানে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। বাজারের প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য বেড়েই চলেছে। পিয়াজ, , তেল, মাছ, মাংস, শাক- সবজি, ফলমূল ও চিনি সব কিছুই আজ অভাবনীয় মাত্রায় দাম বেড়ে গেছে। সরকারের দেয়া নিয়ম মনে ব্যবসা পরিচালনার জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬ প্রতিষ্ঠান মালিক মো, রাজিব মিয়া, মো. আবুল হোসেন, জিল্লুর রহমান,  হিমাংশু পাল, হাবিবুর রহমান ও দিন ইসলামকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ দিকে ইউএনও বাজারে প্রবেশের পরপরই খবর ছড়িয়ে পড়লে কিছু ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে ফেলে। অভিযান শেষে ইউএনও চলে গেলে তারা আবার প্রতিষ্ঠান খোলে বসেন। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান বলেন, সরকারি নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।  মূল্য তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করায় ৬ প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com