1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

নাটোরে আদালত চত্ত্বরে যুবককে কুপিয়ে জখম, গ্রেফতার ৫

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৫.৫৮ পিএম
  • ৩০৯ Time View

নিজস্ব প্রতিনিধি: নাটোরে আদালত চত্ত্বরে সময় আহমেদ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুবৃত্তরা। এসময় ঘটনাস্থল থেকে অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে নাটোর কোর্ট চত্ত্বর (জেলা প্রশাসকের কার্যালয়) এর সামনে এ ঘটনা ঘটে।

আহত সময় আহমেদ নাটোর শহরের কানাইখালী এলাকার মো. রাজু আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি মামলার হাজিরা দিতে নাটোর জজকোর্টে যান সময় আহমেদ। কোর্টে হাজিরা শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ওই যুবকের ওপর দেশী অস্ত্র নিয়ে হামলা করে। এতে যুবকের বাম হাত ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়। এসময় পুলিশ দেখতে পেয়ে দৌড়ে ঘটনাস্থল থেকে চারজন গ্রেফতার করেছে। পরে অপর একজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর আহত যুবককে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় মূল অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চার রাউন্ড গুলি, চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com