1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

সিরাজগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ঠিকাদারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৫.৩৭ পিএম
  • ২৯০ Time View

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ফুলজোড় নদী খনন প্রকল্পে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করায় ঠিকাদারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় ইতিমধ্যেই ড্রেজার মালিক পরিমলকে (৬০) গ্রেফতার করা হয়েছে। তিনি একই এলাকার কুটিরচর পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা। কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি গণ্যমাধ্যমকে জানান, উক্ত উপজেলার ঝাটিবেলাই মৌজার ফুলজোড় নদী থেকে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে একই এলাকার মুগবেলাই গ্রামের আসলাম সরকারের জমি ভরাট করা হচ্ছে। এরআগে একই গ্রামের গিয়াস উদ্দিন সরকারের জমিও একইভাবে বালু দিয়ে ভরাট করা হয়। আসলাম সরকার ও গিয়াস উদ্দিন সরকারের জমি ভরাটে যে পরিমাণ উত্তোলিত বালু ব্যবহার করা হয়েছে তাতে সরকারের ৭ থেকে ৮ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। এ ব্যাপারে ভদ্রঘাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তারেক মুর্শেদ বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন।

এ মামলার অন্য আসামীরা হলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার ইউসুফ আলী (৩০), রায়গঞ্জ উপজেলার নলকা গ্রামের ড্রেজার মালিক বাবু (৫২), কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের বালু ব্যবসায়ী ঝন্টু সরকার (৫০), রকিব খান (৩২) ও আসাদুল সরকার (৩৩)। এ মামলার অন্যতম আসামী ওই ড্রেজার মালিককে মঙ্গলবার ভোর রাতে গ্রেফতার করা হয় এবং অনান্য আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com