1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ১১.৩০ এএম
  • ২৫১ Time View

পাপুয়া নিউগিনিতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মার্চ) গভীর রাতে দেশটির কিম্বে শহরের দক্ষিণ-পূর্বে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর এএফপির।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, পাপুয়া নিউগিনির কিম্বে শহরের প্রায় ৬৫ ​​কিলোমিটার দক্ষিণ-পূর্বে বৃহস্পতিবার গভীর রাতে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) এবং কিম্বে শহরের বাইরে ওয়েস্ট নিউ ব্রিটেন অঞ্চলে রাত প্রায় ১টা ১৩ মিনিটে এটি আঘাত হানে।

পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। এই দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি একটি হটস্পট।

গত বছরের নভেম্বরের শেষের দিকে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পাপুয়া নিউগিনি। যদিও ভূমিকম্পের জেরে সেসময় সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com