1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

মেডিকেলের ভর্তির ফল প্রকাশ দুপুরে

  • আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ১১.০৭ এএম
  • ২০২ Time View
Admission

২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল দুপুর ১টায় প্রকাশ করা হবে। সোমবার ফল প্রকাশ ঘিরে সব ধরনের প্রস্তুতি থাকলেও স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক উপস্থিত থাকতে পারবেন না মর্মে তা একদিন পেছানো হয়।

সোমবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের দ্বিতীয় তলার সম্মেলনকক্ষে ফল প্রকাশনা অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এমবিবিএস (২০২১-২২ শিক্ষাবর্ষের) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১১টায়। ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিকেল ও একটি ছিল ডেন্টাল কলেজ। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে এ বছর রেকর্ডসংখ্যক এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেন। দেশে সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ জন।

দেশব্যাপী সরকারি মেডিকেল কলেজে মোট চার হাজার ৩৫০টি আসনের বিপরীতে পরীক্ষা দিতে আবেদন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এরমধ্যে ঢাকায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ৬৭৮ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে আবেদন করেন ৩৩ শিক্ষার্থী, যা বিগত যে কোনো বছরের তুলনায় বেশি। শুক্রবারের ভর্তি পরীক্ষায় এক লাখ ৩৯ হাজার ৭৪০ জন অংশ নেন। অর্থাৎ, এ বছর ঢাকায় আবেদনকারীদের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেন চার হাজার ১৭৫ জন।

এ বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মোট ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে মোট আসনসংখ্যা ১০ হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com