1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

শেষ ফাগুনে হঠাৎ ঘন কুয়াশা পাবনায়

  • আপডেট : সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৬.০৩ পিএম
  • ৩০৮ Time View

নিজস্ব প্রতিনিধি: দু’ সপ্তাহ আগে বিদায় নেওয়া শীত যেন পাবনায় নতুন করে ফিরে এসেছে। আর মাত্র চার দিন পরই শুরু হবে চৈত্র মাস।  রাতে প্রচণ্ড ঠান্ডা আর সকালে ঘন কুয়াশা পড়ছে। আবহওয়ার এমন বিরূপ আচরণে শিশুসহ সব বয়সী মানুষ রোগে আক্রান্ত হচ্ছে।

পাবনা শহর এবং জেলা সদরের বাইরে গ্রামাঞ্চলে খোঁজ নিয়ে জানা গেছে, সব জায়গায়ই দেখা মিলছে আবহাওয়ার ব্যতিক্রমী রূপ। দিনে গরম, রাতে শীত। এরকম বিরূপ আবহাওয়ায় অনেকেই কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের মাঝে শিশুদের সংখ্যাই বেশি।

পাবনা শহরের অদূরে রাজাপুরে মাহাতাব রিয়েল এস্টেট লিমিটেড এর প্রকৌশলী দীপু বিশ্বাস জানান, শেষ রাত থেকে কুয়াশা পড়তে শুরু করে। সোমবার (১১ মার্চ) সকালে একটু দূরের বস্তুও সহজে দেখা যাচ্ছিল না।

নগরবাড়ী ঘাটের রঘুনাথপুর গ্রামের সোহেল মিয়া জানান, তাদের এলাকা নদীর পাড়ে হওয়ায় এখানে ঘণ কুয়াশার দাপট চলছে। রাতে বেশ ঠান্ডা পড়ছে। লেপ-কম্বল গায়ে দিতে হচ্ছে। অথচ কয়েকদিন আগে তারা রাতে বাড়িতে বৈদ্যুতিক পাখা চালিয়ে ঘুমিয়েছেন।

পাবনার বিভিন্ন উপজেলায় চলছে পেঁয়াজ তোলার কাজ। বিল গ্যারকা মাঠে কর্মরত বেশ কিছু চাষী জানান, তাদের এখন গরমে খালি গায়ে পেঁয়াজ তোলার কথা। অথচ শীতের কারণে সকালে তারা সোয়েটার আর মাফলার জড়িয়ে ক্ষেতে এসেছেন। সকালে ঘন কুয়াশায় পুরা মাঠ অন্ধকার হয়ে যায়।

পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের ইনচার্জ হেলাল উদ্দিন জানান, রোববার (১০ মার্চ) ও সোমবার (১১ মার্চ) জেলায় সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। ২-১ দিনের মধ্যে এ অবস্থা কেটে গিয়ে শীত বিদায় নেবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com