1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

বৈদশিক মুদ্রার রিজার্ভ ৪৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে

  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৯.২২ পিএম
  • ২৩৩ Time View
Remitance

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক মাস পর বেড়ে ৪৪ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।


এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) দুই দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলারের আমদানি বিল পরিশোধের পর চলতি বছরের ৬ মার্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারে নেমে আসে। আর এটি গত এক বছরে বাংলাদেশের সর্বনিম্ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল।


চলতি (জুলাই-মার্চ) অর্থবছরের প্রথম ৯ মাসে ১৫ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স প্রবাহের ফলে রবিবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৪৪ দশমিক ৩০ মার্কিন ডলারে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এই রিজার্ভ দিয়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে।

অথচ ছয় মাস আগেও বাংলাদেশের ব্যাংকের কাছে ১০ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ ছিল।
তবে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাসের (জুলাই-মার্চ) রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধি এখনও নেতিবাচক। এই ৯ মাসে প্রবাসীরা ১৫ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এর আগে গত অর্থবছরের একই সময়ে তারা ১৮ দশমিক ৫৯ বিলিয়ন ইউএস ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।
এতে দেখা যায়, ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ ২৪ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেলেও ৯ মাসে অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ ১৮ শতাংশ কমেছে।


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম ইউএনবিকে বলেন, নগদ প্রণোদনা আড়াই শতাংশে উন্নীত করার পর ধীরে ধীরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।


সিরাজুল ইসলাম ইঙ্গিত দেন যে এপ্রিলে রমজান ও ঈদের জন্য রেমিট্যান্স প্রবাহ বাড়বে। কেননা প্রবাসীরা সাধারণত উৎসবের সময় দেশে তাদের আত্মীয়দের কাছে বেশি অর্থ পাঠান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com