1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Title :
ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন

মালয়েশিয়া-ব্রুনাইয়ে রোজা শুরু মঙ্গলবার

  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৯.০৬ পিএম
  • ২০২ Time View

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ও মালয়েশিয়ায় আজ রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটি ঘোষণা দিয়েছে, আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে তারা রোজা রাখা শুরু করবে।

ব্রুনাই জানায়, “রাষ্ট্রের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী মঙ্গলবার ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হবে।”

অপরদিকে মালয়েশিয়া জানায়, “রমজানের অর্ধচন্দ্র দেখা সম্ভব হয়নি। ফলে আগামী মঙ্গলবার, ১২ মার্চ পবিত্র রমজান মাসের প্রথমদিন হবে।”

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছিল আগামী ১২ মার্চ থেকে রোজা শুরু হবে।

তবে যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার অন্যান্য দেশে সোমবার থেকেই পবিত্র এ মাস শুরু হবে। জ্যোতির্বিদ্যার তথ্য অনুযায়ী, আজ রোববার আকাশে নতুন চাঁদের জন্ম হবে।

উত্তর আমেরিকার দেশগুলো যেহেতু জ্যোতির্বিদ্যার হিসাবকে আরবি মাস গণনার পদ্ধতি হিসেবে ব্যবহার করে, ফলে সেসব দেশে জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী রোববার সন্ধ্যার পর রমজান মাস শুরু হয়ে যাবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে আজ পবিত্র এ মাসের চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক জোতির্বিদ্যা কেন্দ্র। এর বদলে পরের দিন ১১ মার্চ চাঁদ দেখা যাবে এবং ১২ মার্চ থেকে মুসল্লিরা রোজা রাখা শুরু করবেন বলে জানিয়েছে তারা।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ১০ মার্চ গ্রিনিচ সময় অনুযায়ী, সকাল ৯টায় চাঁদ ও সূর্যের সংযোগ হবে। কিন্তু এদিন আরব বিশ্বের কোনো অঞ্চল থেকে খালি চোখে অথবা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা সম্ভব নয়। ওইদিন চাঁদটি ইসলামিক বিশ্বের শহরগুলো থেকে সূর্যাস্তের পরপরই ডুবে যাবে।

-গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com