1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত ফলাফলের লক্ষ্যে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) বিষয়ক কর্মশালা আয়োজন আটকে থাকা আমানত ফেরাতে ৫ এনবিএফআইয়ে হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক বিশেষ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সাব্বির ফয়েজ ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

পাকিস্তানে ভারি বর্ষণ ও ভূমিধসে ২৯ জনের মৃত্যু

  • আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪, ১০.২৫ পিএম
  • ২০৮ Time View

ভারি বৃষ্টিপাতে পাকিস্তানের কয়েকটি প্রদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ঘটেছে ভূমিধস ও বাড়ি ধসে পড়ার ঘটনাা। ফলে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন।

আল জাজিরার প্রতিবেদন মতে, পাকিস্তানের তিন প্রদেশ বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও আজাদ-কাশ্মিরে গত দুদিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। ঘটেছে ভূমিধসের ঘটনাও।

এতে তিন প্রদেশ মিলে ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখোয়ায়। পাহাড়ি এই প্রদেশে ২৩ জনের মৃত্যু হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে প্রদেশের বেশিরভাগ অঞ্চল ডুবে গেছে।

ভূমিধসে পাহাড়ি এলাকায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আকস্মিক বন্যায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বেশ কিছু সড়ক।

এদিকে আগামী ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত বেলুচিস্তানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পাকিস্তান আবহাওয়া বিভাগ। প্রতিকূল আবহাওয়ার কারণে ইসলামাবাদ, গিলগিট ও স্কারদু শহরের সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। 

এছাড়া স্কারদু, শিগার, খারমং ও ঘাঞ্চে জেলার স্কুলগুলোর শীতকালীন ছুটি ১০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com