1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

  • আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪, ৪.৩১ পিএম
  • ১৯৩ Time View

টানা দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ। রোববার (৩ মার্চ) জাতীয় পরিষদে সদস্যদের ভোটাভুটিতে দেশটির ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন এই পিএমএল-এন নেতা। ভোটের লড়াইয়ে তিনি হারিয়েছেন ইমরান খানের সমর্থক পিটিআই নেতা ওমর আইয়ুব খানকে। খবর জিও নিউজের।

এদিন বাংলাদেশ সময় দুপুর ১২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সদস্যরা পৌঁছাতে দেরি হওয়ায় তাতে কিছুটা বিলম্ব হয়।

এর আগে, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক উভয় প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেন। প্রধানমন্ত্রী পদে জয়ী হতে হলে ৩৩৬ আসনের বিধানসভায় যেকোনো প্রার্থীকে অন্তত ১৬৯টি ভোট পেতে হতো।

তবে, ভোটাভুটির আগেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল, নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজই হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com